

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে পৌঁছেছে। রসুয়া-সহ একাধিক এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল জলের স্রোতে বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ এখনও নিখোঁজ।সর্বশেষ হিসাবে ৮২৬ জনের এখনও খোঁজ মেলেনি। দুর্গম এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধারে নেপাল সেনা, পুলিশ ও উদ্ধারকারী দল জোরকদমে অভিযান চালাচ্ছে। হেলিকপ্টারের সাহায্যেও চলছে উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ।বন্যার জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।#NepalFlood #Nepal #FloodUpdate #BreakingNews #RDGসংবাদ
