জামালদার সুপার মার্কেটে ABCD ডান্স একাডেমির নতুন শাখার শুভ উদ্বোধন

WhatsApp Image 2026 08 27 At 2.09.16 PM 1024x576
whatsapp image 2026 08 27 at 2.09.20 pm (1)
whatsapp image 2026 08 27 at 2.09.16 pm (2)

খবর:
কোচবিহারের ঘোগসাডাঙ্গার জনপ্রিয় ABCD ডান্স একাডেমির নতুন শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজ জামালদার সুপার মার্কেটে। দীর্ঘদিন ধরে নাচের প্রশিক্ষণের মাধ্যমে একাধিক প্রতিভাবান ছাত্রছাত্রীকে তুলে এনেছে এই একাডেমি। বিভিন্ন টিভি রিয়েলিটি শো থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করে সুনাম অর্জন করেছে এখানকার বহু ছাত্রছাত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর দেবা, বৃষ্টি, স্থানীয় সাংবাদিক প্রতাপ কুমার ঝা, বাবলু বর্মন, শিক্ষক ও সাংবাদিক জগদীশ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।

একাডেমির কর্ণধার সৌরভ পাটোয়ারী জানান, খুব কম খরচে শিশুদের বিভিন্ন ধরনের নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষ কোরিওগ্রাফার ও প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন নৃত্যশৈলী শেখানো হবে।

আজ থেকেই নতুন শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে নিয়মিত নাচের ক্লাস। নতুন এই শাখার মাধ্যমে জামালদা ও আশপাশের এলাকার শিশু-কিশোরদের নৃত্য প্রতিভা বিকাশের আরও একটি সুযোগ তৈরি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top