
শিলিগুড়ি: শ্রমজীবী ও কর্মজীবী মানুষের বিভিন্ন সমস্যা, অধিকার, মর্যাদা এবং ন্যায্য দাবিগুলিকে জনসমক্ষে তুলে ধরতে দার্জিলিং জেলা যুব কংগ্রেসের উদ্যোগে ‘মেহনত কে হাত’ কর্মসূচির আওতায় বিশেষ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যাগুলি তুলে ধরার পাশাপাশি তাঁদের ন্যায্য অধিকার ও দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।এদিন দুপুরে ভেনাস মোড়ে অবস্থিত দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের বিভিন্ন সমস্যা এবং তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
#Siliguri #MehnatKeHaath #YouthCongress #WorkersRights #RDGসংবাদ
