চিন্তামণি এডি প্রাথমিক বিদ্যালয়ে ‘গ্রিন জোন’ গড়ার উদ্যোগ, রোপণ ১০০টি গাছ

188201
188166

ধূপগুড়ি: গ্রামীণ বিদ্যালয়কে সবুজে সাজিয়ে তুলতে ধূপগুড়ির প্রত্যন্ত এলাকার চিন্তামণি এডি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয় চত্বরে রোপণ করা হয় ১০০টি চারাগাছ।খোলা জায়গাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে গ্রিন বেল্ট বা গ্রিন জোন গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। এতে পড়ুয়ারা খেলাধুলার সময় ছায়া পাওয়ার পাশাপাশি প্রকৃতি ও বিভিন্ন গাছের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। বিদ্যালয়ের পাশে জলঢাকা নদী থাকায় ভবিষ্যতে পরিযায়ী পাখিদের আনাগোনার আশাও রয়েছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফারাত হোসেন এবং বিজেপির বুথ সভাপতি দিনদয়াল রায়। শিক্ষক, পড়ুয়া, অভিভাবক ও গ্রামবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ সম্পন্ন হয়।

#Dhupguri #Jalpaiguri #ChintamaniADPrimarySchool #TreePlantation #GreenZone #GreenBelt #Environment #RDGসংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top