


কোচবিহার, ২৭ সেপ্টেম্বর: নারীর নিরাপত্তা, নারী নির্যাতন বন্ধ এবং নাগরিক হয়রানির প্রতিবাদসহ একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহারে সফলভাবে সম্পন্ন হলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (AIMSS)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ৮ম রাজ্য মহিলা সম্মেলন।দুই দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে ২৬ সেপ্টেম্বর কোচবিহার শহরে অনুষ্ঠিত হয় বিশাল মহিলা মিছিল ও প্রকাশ্য সমাবেশ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি রাসমেলা মাঠে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়।২৭ সেপ্টেম্বর কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় প্রতিনিধি অধিবেশন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন এবং নারী নির্যাতন, নিরাপত্তা, অধিকার ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সম্মেলনের সমাপ্তি অধিবেশনে নারীদের ওপর নির্যাতন ও শোষণের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী দিনে নারী অধিকার ও সামাজিক বিভিন্ন ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্মেলনের শেষ পর্বে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারের এই সম্মেলন নারী অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#RDGসংবাদ #CoochBehar #AIMSS #WomensRights #WomenSafety #WestBengal #CoochBeharNews #BreakingNews #NewsUpdate
