

শীতলকুচি, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শীতলকুচি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ খোলিসামারি গ্রাম পঞ্চায়েতের সোনারচালন এলাকায় অভিযান চালায়। সেই সময় মোটরসাইকেলে করে মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।ধৃতের নাম আনিচুর মিয়া। তাঁর বাড়ি শীতলকুচি থানার ছোট মধুসূদন এলাকায়।পরবর্তীতে শীতলকুচির জয়েন্ট বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শীতলকুচি থানার ওসি নকুল রায় এবং স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের হেফাজত থেকে ৬টি জিপলক পাউচে থাকা প্রায় ১২৫ গ্রাম ইয়াবা ট্যাবলেট, অর্থাৎ আনুমানিক ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।ঘটনায় NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
#ShitalKuchi #CoochBehar #Yaba #NDPS #DrugSeizure #PoliceAction #DrugFreeIndia #WestBengalPolice #CrimeNews #BreakingNews #RDGসংবাদ
