বেসরকারি বিদ্যালয়গুলির পাশে সরকার, NOC প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

190247

কলকাতা: রাজ্যের নিম্ন বাজেটের বেসরকারি বিদ্যালয়গুলির NOC, পরিকাঠামো ও জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কলকাতার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী দীপক বর্মণের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গ্যানাইজেশন (NCUSO)। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, রাজ্য প্রতিনিধি রাজীব সাহা-সহ অন্যান্য নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জমির রেকর্ড, ভবন নির্মাণের নিয়ম ও শ্রেণিকক্ষের নির্দিষ্ট মাপের ক্ষেত্রে প্রয়োজনীয় শিথিলতা, পাশাপাশি ৯ মিটারের কম উচ্চতার নিম্ন বাজেটের স্কুলগুলিতে Self-Declared Fire Safety Certificate গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। স্কুলগুলির আর্থিক সক্ষমতা বিবেচনা করে ফি নির্ধারণের সুযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।দাবিগুলি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সদর্থক ও ফলপ্রসূ আলোচনা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকে নিম্ন বাজেটের বেসরকারি বিদ্যালয়গুলির বাস্তব সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলি গুরুত্ব সহকারে উঠে আসে।শিক্ষামন্ত্রী দীপক বর্মণ সংগঠনের প্রতিনিধিদের আশ্বাস দিয়ে জানান, নিম্ন বাজেটের বেসরকারি স্কুলগুলির পাশে রাজ্যের স্কুল শিক্ষা দফতর অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে NOC প্রক্রিয়ায় সকলকে নিয়ম মেনে এগিয়ে আসার এবং বিদ্যালয়গুলির সামগ্রিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার উপযুক্ত পরিবেশ ও নিয়মশৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়। কোনও ধরনের অনৈতিক কার্যকলাপ যাতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে ব্যাহত না করে, সেদিকেও নজর রাখার বার্তা দেওয়া হয়।সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নির্মল কুমার রায় বলেন, “প্রান্তিক ও নিম্ন বাজেটের বেসরকারি বিদ্যালয়গুলির পাশে আমরা আছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকের আলোচনা অত্যন্ত সদর্থক হয়েছে। সরকারের পক্ষ থেকেও এই স্কুলগুলির পাশে থাকার যে আশ্বাস আমরা পেয়েছি, তা আগামী দিনে বিদ্যালয়গুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”সংগঠনের সঙ্গে যুক্ত হাজার হাজার বিদ্যালয়কে নিয়ম মেনে চলার ক্ষেত্রে সহযোগিতা ও সচেতন করার পাশাপাশি স্কুলগুলিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষার উপযোগী পরিবেশে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য বলে জানান নির্মল কুমার রায়।

#WestBengal #PrivateSchool #SchoolEducation #NOC #FireSafety #EducationNews #NCUSO #DipaKBarman #NirmalKumarRay #RajibSaha #RDGসংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top