সীমান্তে সম্প্রীতির রাখি, BSF জওয়ানদের হাতে রাখি পরাল পড়ুয়ারা

oplus 0
oplus_0
oplus 0
oplus_0

উচলপুকুরী রবীন্দ্র শিশু নিকেতনে শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও পরস্পরের হাতে রাখি পরিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন।এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা সীমান্তবর্তী জামালদা এলাকার BSF ক্যাম্পে পৌঁছে জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। সীমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে পড়ুয়াদের এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।ক্যাম্পের আধিকারিক ও জওয়ানরাও ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে উৎসবে অংশ নেন। পড়ুয়াদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি BSF-এর পক্ষ থেকে টিফিনেরও ব্যবস্থা করা হয়।পরবর্তীতে ছাত্রছাত্রীরা মহিলা BSF ক্যাম্পেও গিয়ে মহিলা জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধনের বার্তা ছড়িয়ে দেয়।সীমান্তবর্তী এলাকার এই রাখি উৎসবের মধ্য দিয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর এক আন্তরিক সম্পর্কের ছবি উঠে আসে। উৎসবটি শুধু ভাই-বোনের বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সম্প্রীতি, সৌহার্দ্য, সম্মান ও দেশসেবায় নিয়োজিত জওয়ানদের প্রতি কৃতজ্ঞতার এক সুন্দর বার্তা বহন করে।

#Uchulpukuri #Jamalda #BSF #RakhiBandhan #RDGসংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top