
আগরতলায় মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিদ্যুৎ মাশুল, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা, কৃষকের ফসলের ন্যায্য দাম ও নারী নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে ২৭ আগস্ট প্রতিবাদ মিছিল করল এসইউসিআই(কমিউনিস্ট)। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুন ভৌমিক। তিনি জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।#Tripura #Agartala #SUCI #Protest #RDGসংবাদ
